খবর লাইভ : আবারও জামিনের আবেদন খারিজ হয়ে গেল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার, সিবিআই সওয়াল করার সময় হাতিয়ার করে সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ‘বাঘ’ মন্তব্যকে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক অনুব্রতের জামিনের আবেদন খারিজ করে দেন। পরবর্তী শুনানি ২৫ নভেম্বর।
শুক্রবার অনুব্রতকে তোলা হয়েছিল আসানসোল আদালতে। সেখানে তার জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, অনুব্রত এক জন প্রভাবশালী ব্যক্তি। তিনি এতটাই প্রভাবশালী যে তাঁকে মুক্তি দেওয়া হলে তিনি সাক্ষীদের হুমকি দেবেন, যা তদন্তকে প্রভাবিত করবে। সম্প্রতি মন্ত্রী ফিরহাদ বীরভূমে দাবি করেছিলেন, অনুব্রত বাঘ। তাঁকে কত দিন খাঁচায় বন্দি করে রাখবে!সিবিআইয়ের আইনজীবী এই প্রসঙ্গ তুলে বলেন, ‘‘বুঝতেই পারছেন, অনুব্রত কতটা প্রভাবশালী একজন ব্যক্তি যে, রাজ্যের মন্ত্রী পর্যন্ত তাঁকে বাঘ হিসেবে অভিহিত করছেন। তিনি বেরিয়ে এলে সাক্ষীদের হুমকি দেবেন।’’ ইতিমধ্যেই একাধিক সাক্ষীকে হুমকি দেওয়া হয়েছে বলেও আদালতে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী।
আদালতে এ দিন গোয়েন্দাদের তরফে জানানো হয়, অনুব্রতর কোটি কোটি টাকার বেনামী সম্পত্তির হদিশ মিলেছে। অনুব্রতর নির্দেশে বিভিন্ন অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা জমা পড়েছে। বোঝাই যাচ্ছে এটা চুরির টাকা। দুর্নীতি কোন পথে হয়েছে, তার হদিশ মিলেছে। এর পাল্টা অনুব্রতর আইনজীবী প্রশ্ন তোলেন, “বেআইনি সম্পত্তির তদন্ত ইডি করবে, সিবিআই কেন?” যে কোনও শর্তে জামিন চেয়ে পাল্টা জানান তিনি। কিন্তু শেষ পর্যন্ত জামিন হল না অনুব্রতর।
আরও পড়ুনঃ রোগিনীকে বেদম মার মদ্যপ চিকিৎসকের! ছত্তীশগড় হাসপাতালের ভিডিও ভাইরাল
ফিরহাদ দাবি করেছিলেন, অনুব্রত বাঘ। তাঁকে কত দিন খাঁচায় বন্দি করে রাখবে! আইনজীবী এই প্রসঙ্গ তুলে সওয়ালে বলেন, ‘‘বুঝতেই পারছেন, অনুব্রত কতটা প্রভাবশালী একজন ব্যক্তি যে, রাজ্যের মন্ত্রী পর্যন্ত তাঁকে বাঘ হিসেবে অভিহিত করছেন। তিনি বেরিয়ে এলে সাক্ষীদের হুমকি দেবেন।’’ ইতিমধ্যেই একাধিক সাক্ষীকে হুমকি দেওয়া হয়েছে বলেও আদালতে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী




