খবর লাইভ : একাধিক আইনি জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগ। শেষপর্যন্ত রাজ্য সরকারের সদিচ্ছায় ১৬০০ শূন্যপদে শুরু হল নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়।এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই চাকরিপ্রার্থীরা আবেগে ভাসলেন।এমনকী আনন্দে অনেককে কেঁদে ফেলতেও দেখা গিয়েছে। তাঁরা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। মুখ্যমন্ত্রী […]
Day: November 10, 2022
ফের ২৪ নভেম্বর পর্যন্ত মানিকের জেল হেফাজতের নির্দেশ আদালতের
খবর লাইভ : আজ বিশেষ ইডি আদালতে পেশ করা হয় প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে।দীর্ঘ ৪ ঘণ্টা পর ফের ২৪ নভেম্বর পর্যন্ত মানিকের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।বৃহস্পতিবার আদালতে মানিকের বিরুদ্ধে তারই ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ানকে হাতিয়ার করেছে ইডি বলে সূত্রের দাবি। গত কয়েক দিনে কয়েক দফায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপসকে। রেকর্ড করা […]
ধৃত ৩০ জন চাকরিপ্রার্থীকেই শেষপর্যন্ত জামিন দিল ব্যাঙ্কশাল আদালত
খবর লাইভ : টেট বিক্ষোভে কানে কামড় খাওয়া অরুণিমা পাল-সহ ৩০ জন চাকরিপ্রার্থীকেই শেষপর্যন্ত জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। শুধুমাত্র তাই নয়, ধর্মতলায় ফের ধরনায় বসতে পারবেন ২০১২ ও ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। গান্ধীমূর্তির পাদদেশে ৪০ দিন শান্তিপূর্ণ ধরনার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শুধুমাত্র গ্রেফতারি নয়, টেট বিক্ষোভে আক্রান্ত অরুণিমা পাল-সহ ৩০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় […]
স্কুলের শৌচাগারের ছাদ ভেঙে মর্মান্তিক মৃত্যু পড়ুয়ার! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত মোথাবাড়ি
খবর লাইভ : সরকারি স্কুলের শৌচাগারের ছাদ এবং পাঁচিল ভেঙে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনায় গুরুতর জখম ওই শ্রেণিরই আরও এক ছাত্র। তাকে চিকিৎসার জন্য বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা হাইস্কুলে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম জিসান শেখ, বয়স ১৭ […]
এবার পিঁয়াজের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ল ডিমের!
খবর লাইভ : মূল্যবৃদ্ধির বাজারে নিদেন পক্ষে এক টুকরো পিঁয়াজ (Onion) আর সঙ্গে অন্তত ডিম (Egg) ভাজা এই ছিল সহজলভ্য । এবার সেই হেঁসেলে পড়ল কোপ। নাসিক (Nasik) থেকে জোগান কম থাকার কারণে আগেই দাম বেড়েছে পিঁয়াজের (Onion)। এবার সেই তালিকায় যুক্ত হল ডিমের (Egg) নাম। ইতিমধ্যেই কোথাও জোড়া ডিম ১৩, কোথাও ১৪ টাকা। ট্রে-তে […]
টি-২০ বিশ্বকাপে লজ্জার হার ভারতের, কী কী কারণে এই ফল?
খবর লাইভ : টি-২০ বিশ্বকাপের লজ্জার হার ভারতের। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারে রোহিত শর্মারা। চলতি টি-২০ বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে কী এমন হল যাতে ইংরেজদের কাছে এরকমভাবে মুখ থুবরে পরতে ভারতীয় দলকে। সেমিফাইনালে হারের কারণ হিসাবে যা যা উঠে আসছে তা একপ্রকার এরকম। *) ওপেনিং জুটির ব্যাটিং ব্যর্থতা: চলতি টি-২০ […]
চূড়ান্ত ব্যর্থ ওপেনিং জুটি! ১০ উইকেটে ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড
খবর লাইভ : ইনিংসের শেষ বলে হিট উইকেট হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেটি না হলে পেতে পারতেন ৪ রান। ধারাভাষ্যে নাসের হুসেইন বলেছিলেন, ম্যাচের শেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সে ঘটনা। এক জন ভারতের অধিনায়ক। অন্য জন সহ-অধিনায়ক। ভারতের হয়ে ওপেন করতে নামেন তাঁরা। কিন্তু বড় ম্যাচে বার বার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। […]
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১৬৮ রান করল ভারতীয় দল
খবর লাইভ : টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রান করল ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত লড়াই বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার। ৫০ রান করেন কোহলি। হার্দিক করেন ৬৩ রান। ইংল্যান্ডের জেতার জন্য দরকার ১৬৯ রান। ম্যাচে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ৫ রানে আউট হন […]
VIP-দের গাড়িতে অস্ত্র-টাকা পাচার হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : ডিসেম্বর থেকে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি তৈরির ষড়যন্ত্র হতে পারে। এবিষেয় আগেই মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, রানাঘাটে নদিয়া জেলার প্রশাসনিক সভায় এই বিষয়ে নিয়ে প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর অভিযোগ, VIP-দের গাড়িতে অস্ত্র-টাকা পাচার হচ্ছে। নাম না করলেও তাঁর […]
ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, কম্পন মাত্রা রিখটার স্কেলে ৪.৩
খবর লাইভ : নেপালের পর এবার আন্দামান। ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার প্রায় আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পোর্টব্লেয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। রাত ২টো ২৯ […]










