Special News Special Reports State

বিধানসভায় মমতা-শুভেন্দু সৌজন্য সাক্ষাৎ 0 (0)

খবর লাইভ : দলবদলের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে খড়্গহস্ত বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী । কিন্তু শুক্রবার বিধানসভায় বিশেষ দিনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সৌজন্যের চূড়ান্ত উদাহরণ তৈরি করে শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ককে তাঁর ঘরে চায়ের নিমন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতির বিরলতম দৃশ্য। যদিও এ […]

National Special News Special Reports

গুজরাটে ‘ওরা’ ২০০২ সালে ‘উচিত শিক্ষা’ পেয়েছিল বলে দাবি অমিত শাহের 0 (0)

খবর লাইভ : গুজরাটের নির্বাচনী প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিতে বুঝিয়ে দিলেন ‘ওরা’ ২০০২ সালে ‘উচিত শিক্ষা’ পেয়েছিল। শুক্রবার গুজরাতের খেড়া জেলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। তিনি জানান, ‘ওদের’ ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্যই রাজ্যে ‘পাকাপাকি শান্তি’ এসেছে। রাজ্যে অশান্তির জন্য বিরোধী কংগ্রেসকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যে কংগ্রেস আমলে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা […]

Special News Special Reports State

মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পরেই সচিবকে আইনি পরামর্শ নিতে বলেছিলাম, জানালেন ব্রাত্য 0 (0)

খবর লাইভ : অতিরিক্ত শূন্যপদে নিয়োগ মামলায় এবার আলোচনায় বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে শিক্ষাসচিব মণীশ জৈন জানান,উপর মহল থেকেই তাঁর কাছে অতিরিক্ত শূন্যপদে নিয়োগের নির্দেশ এসেছিল। ব্রাত্য বসু অবশ্য জানালেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই তিনি সচিবকে আইনি পরামর্শ নিতে বলেছিলেন।তবে মাননীয় বিচারপতি আজ কী জানতে চেয়েছেন বা তাঁর কাছে […]

games Special News Special Reports

কিউয়িদের কাছে হার ভারতের, ঘণ্টায় ১৫৩.১ কিলোমিটার বেগে অভিষেকেই বল হাতে চমকে উমরানের 0 (0)

খবর লাইভ : ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম‍্যাচে হার ভারতের। এদিন কিউয়িদের কাছে ৭ উইকেটে হারল শিখর ধাওয়ানের দল। রানের পাহাড় করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব‍্যর্থ হল টিম ইন্ডিয়া। কাজে এল না শিখর ধাওয়ান,শ্রেয়স আইয়র, শুভমন গিলের দুরন্ত ইনিংস। কিউয়িদের হয়ে শতরান টম লাথামের। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ভারতের হয়ে আগে টি-টোয়েন্টি […]

Special News Special Reports State

শীত বাড়লেও কমছে না ডেঙ্গু, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা 0 (0)

খবর লাইভ : শীতের দাপট বাড়লে ডেঙ্গুর দাপট কমবে, এমন আশা ছিল চিকিৎসকদেরও। কিন্তু আশঙ্কা বাড়িয়ে রাজ্যে ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর খবর । চলতি বছরে নভেম্বরে রেকর্ড পারদ পতনের সাক্ষী থেকেছে বাংলা । সেই কারণেই ডেঙ্গু দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেছিলেন চিকিৎসকরা। গত বুধবার বিধানসভায় ডেঙ্গু নিয়ে বিবৃতিও দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি […]

National Special News Special Reports

অনুমতি ছাড়া অমিতাভের নাম-কণ্ঠ-ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ দিল্লি হাইকোর্টের 0 (0)

খবর লাইভ : অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের ছবি, কণ্ঠ বা নাম ব্যবহার করা যাবে না। শুক্রবার এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। এমনকি অনুমতি না নিয়ে বিগ বি’র চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকেও ফুটিয়ে তোলা যাবে না। জানা গিয়েছে, নিজের ভাবমূর্তি রক্ষার অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। এদিন তারই রায় দেয় আদালত। পাশাপাশি আদালত এও জানায়, এই রায় […]

Special News Special Reports State

SSC নিয়োগ মামলায় হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 0 (0)

খবর লাইভ : এসএসসি নিয়োগ মামলা নিয়ে কলকাতা হাই কোর্টকে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত নিয়োগে শিক্ষাসচিবকে নিয়মিত আদালতে হাজিরা ও সিবিআই তদন্ত এখনই নয় বলে নির্দেশ দিল শীর্ষ আদালত। এসএসসিতে সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে অতিরিক্ত শূন্যপদ নিয়োগের জন্য, স্কুল সার্ভিস কমিশনের আনা আবেদনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ […]

Special News Special Reports State

কীভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্নে শিক্ষামন্ত্রীর নাম করলেন শিক্ষাসচিব 0 (0)

খবর লাইভ : ‘আইনে সংস্থান নেই, তবু কীভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত? রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত সম্পর্কেও শিক্ষাসচিব মণীশ জৈনকে প্রশ্ন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, কমিশনের আইন অনুযায়ী বেআইনি নিয়োগ করা যায় না। তার পরেও কেন তৈরি করা হল বেআইনি শূন্যপদ?’ বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান,অবৈধ উপায়ে চাকরিপ্রাপকদের চাকরি যাবে না এবং […]

games Special News Special Reports

কাতারে স্টেডিয়াম পরিষ্কার করে নজির গড়লেন জাপানের সমর্থকরা 0 (0)

খবর লাইভ : কাতারে বসেছে চলছে বিশ্বকাপ ফুটবলের  লড়াই। কিন্তু এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। এবারের বিশ্বকাপে জার্মানির মতো দল হেরে গিয়েছে জাপানের কাছে। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমী দর্শকের কাছে এই ঘটনা নিতান্তই বড় ধাক্কা। বুধবার জার্মানিকে জাপান ২-১ গোলে হারিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই জাপান জিতে যাবার পর উল্লাসে ফেটে পড়েছেন সমর্থকরা, কিন্তু তার মধ্যেও […]

Special News Special Reports State

টিএমসিপি’র দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার বালুরঘাট ল কলেজে 0 (0)

খবর লাইভ : টিএমসিপি’র দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট ল কলেজ। ঘটনায় আহত হয়েছেন শুভ সরকার নামে টিএমসিপি’র এক নেতা। জানা গিয়েছে, এদিন তাঁকে ক্লাস থেকে ডেকে এনে লাঠি ও কাঠ দিয়ে বেধড়ক মারধর করে টিএমসিপি’র অপর গোষ্ঠী। গুরুতর আহত অবস্থায় তাঁকে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই পড়ুয়ার দাবি, তাঁকে […]