খবর লাইভ : মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারাল এক শিশু! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা এলাকার। এই ঘটনায় সাংসদের গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের আজ, বুধবার দুপুরে নওদার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। তিনি বহরমপুর যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নওদার […]
Day: November 16, 2022
অভিযুক্ত আফতাবের ‘নার্কো’ টেস্টের সিদ্ধান্ত নিল আদালত
খবর লাইভ : শ্রদ্ধা ওয়ালকর খুনের মামলার এবার নয়া মোড়। এবার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’ করানোর অনুমোদন দিয়েছে সাকেত আদালত । বুধবার দিল্লি পুলিশের তরফে বিবৃতি দিয়ে এই বিষয়ে জানান হয়েছে। শ্রদ্ধাকে খুন করে পুলিশি জেরায় সম্পূর্ণভাব ভাবলেশহীন ছিল আফতাব ৷ এমনকী পুলিশি জেরায় আফতাব প্রথমে জানিয়েছিল সে আর শ্রদ্ধা একসঙ্গে থাকে […]
রাজস্থানের দায়িত্ব থেকে অজয় মাকেনের ইস্তফা, চ্যালেঞ্জের মুখে খাড়গে
খবর লাইভ : ‘ভারত জোড় যাত্রা’ রাজস্থানে ঢোকার এখনও দিন ১৫ বাকি। তার মধ্যেই মাকেনের পদত্যাগ, কংগ্রেসের গেহলট বিরোধী গোষ্ঠীর চাপ সৃষ্টির চেষ্টা বলে মনে করছেন কংগ্রেসের একাংশ। কারণ, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের তিন অনুগতদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা দল নেয়নি। রাজস্থানে এআইসিসি ইন-চার্জের দায়িত্ব ছেড়ে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা অজয় মাকেন। এই তিন অনুগামীকে ২৫ […]
ফের আদালতে তোপের মুখে সিবিআই, প্রধান-সহ সিটের একাধিক অফিসার বদল
খবর লাইভ : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে মুখ পুড়ল সিবিআইয়ের। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ‘ডি’ নিয়োগে দুর্নীতির অভিযোগে বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় ৫৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তাঁদের সকলকেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার বিচারপতির প্রশ্নের জবাবে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিস্মিত বিচারপতি বলেন, ১৮ মে থেকে […]
নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
খবর লাইভ : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোটের বিচারক ১১ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আরও পড়ুনঃ চোলাই মদ ও বেআইনি কাজ জাঙ্গিপাড়ায় রমরমিয়ে চলার অভিযোগ ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের বাদলনগর এলাকায় জয়গুরু জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। ওই বছর ২ মে […]
বিজেপি নেতার বিতর্কিত দলিল মিললেও গ্রেফতার নয় কেন? প্রশ্ন তুলে তোপ দাগলেন মমতা
খবর লাইভ : একই ধরনের দুটি ঘটনায় দুরকম পদক্ষেপ! প্রশ্ন তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়গ্রাম (Jhargram) সফর সেরে ফেরার পথে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, একজনের বাড়িতে দলিল পাওয়া গেলে তিনি গ্রেফতার হয়েছেন। তিনি ষড়যন্ত্রের শিকার। তবে, আইন অনুযায়ী পদক্ষেপ হয়েছে। তাহলে বিজেপি (BJP) নেতার বাড়ির বিতর্কিত দলিল ধৃতের বাড়িতে পাওয়া […]
চোলাই মদ ও বেআইনি কাজ জাঙ্গিপাড়ায় রমরমিয়ে চলার অভিযোগ
খবর লাইভ : ক্রমেই বেআইনি কাজের আখড়া হয়ে উঠছে হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার বিস্তীর্ণ এলাকা। চোলাই মদের কারবার যেমন রমরমিয়ে চলছে তেমনই জুয়া, সাট্টার ঠেকে ছেয়ে গেছে গোটা এলাকা। যা নিয়ে বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিরোধী দল এমনকি শাসকদলের একাংশও রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বেআইনি কাজ বন্ধ করতে চিঠি পাঠানো শুরু করেছেন এলাকার […]
সব ভারতীয় ‘হিন্দু’ , সবার ডিএনএ এক: মোহন ভাগবত
খবর লাইভ : সব ভারতীয় ‘হিন্দু’ ৷ শুধু তাই নয়, সব ভারতীয়র ডিএনএ এক । ফের দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ মঙ্গলবার ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন ৷ দেশে কারও ধর্মীয় আচারঅনুষ্ঠানের পদ্ধতি বদলানোর কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ভাগবত ৷ ভারতের ‘বৈচিত্রের […]
জঙ্গলে ১৩টি হাড় উদ্ধার ! অত্যাচার-মারধর সত্ত্বেও আফতাবকে কেন ছেড়ে যাননি শ্রদ্ধা ?
খবর লাইভ : আফতাবের প্রতি প্রবল টানের কারণেই অত্যাচার, মারধর সত্ত্বেও তাঁকে ছেড়ে যেতে চাননি শ্রদ্ধা৷ সম্পর্কে পরিবারের আপত্তি থাকায় মহারাষ্ট্র থেকে আফতাবের সঙ্গে দিল্লিতে চলে আসেন শ্রদ্ধা৷ গত তিন দিন ধরে তল্লাশি চালিয়ে মেহরৌলীর জঙ্গল থেকে ১৩টি হাড় উদ্ধার করেছে পুলিশ। কিন্তু সেই হাড়গুলি শ্রদ্ধারই কি না, তা নিশ্চিত হতে ডিএনএ বিশ্লেষণ জরুরি বলেই […]
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ
খবর লাইভ : চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ। নিয়োগের দাবিতে বুধবার বিক্ষোভে শামিল হলেন চাকরিপ্রার্থীরা। এদিন কালীঘাট, হাজরা চত্বরে সকাল থেকে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। কালীঘাট মেট্রো স্টেশনের দিক থেকে হাজরার দিকে আন্দোলনকারীরা ছুটতে শুরু করলে তাঁদের বাধা দেয় পুলিশ। তখনই উত্তেজনা ছড়ায়। চাকরিপ্রার্থীদের স্লোগান, ‘হয় চাকরি দাও নাহলে রাস্তায় বসতে দাও’। পুলিশ বিক্ষোভকারীদের তোলার […]









