খবর লাইভ : শুক্রবার রাতে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পেট খারাপ থেকেই পেটে ব্যথা হয়ে থাকতে পারে বলে মনে করছে স্নেহাশিসের পরিবার। স্নেহাশিসের ECG করা হয়েছে। পেটে কোনও সংক্রমণ রয়েছে কি না সেটাও পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। তাঁর আলট্রাসোনোগ্রাফি (USG) করা হবে। স্নেহাশিসের করোনা রিপোর্টও নেগেটিভ।
এদিকে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের জন্য লন্ডনে রয়েছেন ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনাও। দাদার অসুস্থতার খবর পেয়ে ফোন করেন তিনি।




