Neeraj Chopra
games National Special News Sports

Neeraj Chopra: দেশে ফিরেই জ্বর সোনাজয়ী নীরজ চোপড়ার

5
(1)

খবর লাইভ : টোকিও অলিম্পিক্স থেকে দেশে ফিরেই প্রবল জ্বরে ভুগছেন সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ে ভারতকে প্রথম বার সোনার পদক এনে দিয়েছেন হরিয়ানার ছেলে। দেশে ফিরে বিভিন্ন সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন নীরজ। তারপরই গত দু’দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। কোভিড টেস্ট হয়েছে তাঁর। তবে রিপোর্ট নেগেটিভ।

শুক্রবার হরিয়ানা সরকারের একটি অনুষ্ঠানে জ্বরের জন্য অনুপস্থিত ছিলেন নীরজ। রবিবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ডাকে লাল কেল্লার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে তাঁকে দেখা যাবে কি না, তা স্পষ্ট নয়।

টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *