Special News Special Reports State

‘অভিষেককে গ্রেফতার করুন…’ সংসদে সৌমিত্রর সওয়াল শুনে সরব শুভেন্দু 

0
(0)

খবর লাইভ : সৌমিত্র খাঁ সংসদে বক্তব্য রাখছেন। সেই ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, যেমন বলা হয়, যারা কাঁচের ঘরে বাস করেন তাদের পাথর ছোঁড়া উচিত নয়। আমি আমার ভাই সৌমিত্র খাঁকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো বলেছ ভাই…’ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে সৌমিত্র অধিকারী বলছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি লিপস অ্যান্ড বাউন্ডসে ১০০ কোটির অ্য়াটাচ করেছে ইডি সেই সম্পত্তির মালিক কে? এই জবাব দিতে হবে। তদন্ত করে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা দুর্নীতি করেছে। ৫ হাজার কোটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা দরকার।’ সংসদে একেবারে জোরালো সওয়াল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের।

আরও পড়ুনঃ আড়িয়াদহের জয়ন্তর বাড়িতে আইনি নোটিশ পুরসভার

আর এই ভিডিয়োকে ঘিরে শোরগোল একেবারে চরমে।এদিকে এই ভিডিয়ো পোস্ট করতেই একাধিক নেটিজেন কার্যত ঝাঁপিয়ে পড়েছেন। একজন লিখেছেন, যত দ্রুত সম্ভব অভিষেককে গ্রেফতার করুন। তিনি ভারতের সবথেকে দুর্নীতিগ্রস্ত নেতা।

অপর একজন লিখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ ফের সেই আগের মেজাজে। অপর একজন লিখেছেন, কেন অভিষেককে গ্রেফতার করেন না? তাঁর স্ত্রী সোনা পাচারে অভিযুক্ত। কিন্তু মনে হয় এগুলি খালি ভোটের ইস্যু।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *