Health National Special News

Covid: ফের ৪০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, উদ্বেগ কেরালা নিয়ে

0
(0)

খবর লাইভ : কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। এই সময় করোনা প্রাণ কেড়েছে ৪৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৬৭৩ জন এবং সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে আশঙ্কা। ভাইরাসের হাত থেকে রেহাই পেতে টিকাকরণে ভরসা রাখছেন সাধারণ মানুষ। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৫৩ কোটি ৬১ হাজার জন।

এদিকে দেশে করোনা পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখা গেলেও কেরালার পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরালায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৫২ জন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *