National Special News Special Reports

প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি! নিহত ১৫ জন, নিকেশ বন্দুকবাজও

0
(0)

খবর লাইভ : প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার চলল গুলি! ঘটনায় মৃত কমপক্ষে ১৫ জন। আহতও একাধিক। ওই চত্বরেই রয়েছে চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থাপত্য, শিল্পকলা বিভাগ। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে কেন চলল গুলি, তা এখনও বিশদে জানায়নি পুলিশ। তবে এই ঘটনায় হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় সহ গোটা এলাকা ঘিরে সিল করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আশপাশের রাস্তা থেকেও মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের আপাতত ঘর থেকে বার হতে বারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ ব্যর্থ দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় এবার সিআইএসএফ

তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে, বড় কোনও ষড়যন্ত্র আছে কিনা, ওই ব্যক্তির পিছনে বড় কোনও চক্র বা গোষ্ঠী আছে নাকি কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগ আছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। আপাতত বিষয়টি নিয়ে প্রাগের এমার্জেন্সি সার্ভিসেস বা সরকারি কোনও কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *