খবর লাইভ : তৃণমূল যুবনেতাদের ওপর আক্রমণের প্রতিবাদে তাঁদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটেয় আগরতলায় সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূল যুব নেতাদের ওপর বিজেপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ত্রিপুরায় রবিবার দিনভর লাগাতার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই ত্রিপুরায় গেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মন্ত্রী ব্রাত্য বসু, দোলা সেন। সাংবাদিক বৈঠকে কী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।




