Special News Special Reports

রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য বদলের বিল বসতে পারে বিধানসভার বাদল অধিবেশনেই

0
(0)

খবর  লাইভ : মাসের শেষ সপ্তাহে বসতে পারে বিধানসভার বাদল অধিবেশন। আর সেই অধিবেশনেই আনা হতে পারে রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য বদলের বিল। রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চায় রাজ্য সরকার। এই অধিবেশনেই আনা হতে পারে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিসিটর’ পদ থেকে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়োগের বিলটিও। চলতি বছরের মার্চ মাসে শেষ হয়েছে বিধানসভায় বাজেট অধিবেশন। বছরের মাঝামাঝি সময়ে আবারও বসবে বিধানসভার অধিবেশন। জুন ও জুলাই মাসব্যাপী বাদল অধিবেশনে উঠতে পারে বিতর্কের ঝড়। কারণ, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্ত পাশ হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিসিটর’ নিয়োগের বিষয়টিও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *