Bengal and District Special News State

দিলীপ ঘোষের পরে রাজ্য সভাপতি নিয়ে জল্পনা রাজ্য BJP-তে!

0
(0)

খবর লাইভ : রাজ্য BJP-র সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর পর এবার বঙ্গ BJP-র সভাপতি কে হতে চলেছেন। এ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, রাজ্য BJP-র নতুন সভাপতি কে হবেন, তা নিয়ে কথা বলতে দিলীপ ঘোষকে ফোন করেছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বর্তমান রাজ্য সভাপতির কাছেই জানতে চেয়েছেন উপযুক্ত প্রার্থীর নাম। সূত্রের খবর, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন দিলীপ বাবু।

সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীদের হাতে দেওয়ার পরিকল্পনা করছে দিল্লির নেতৃত্ব। সেক্ষেত্রে দেবশ্রী চৌধুরী ও লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়ে চর্চা চলছে। রাজ্যে BJP-এর উত্থানে দিলীপ ঘোষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাঁর বিরুদ্ধে সংগঠনে বেশ কয়েকজনের ক্ষোভও আছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *