খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানি। তার সংস্থার ‘প্রতারণা’ নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার এবং শেয়ার বাজারের পতনের ঘটনার তদন্তের জন্য বৃহস্পতিবার সংসদে এই জোড়া দাবিতে সরব হল কংগ্রেস, তৃণমূল, বাম এবং শিবসেনা সাংসদেরা।
লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে বিরোধীদের একটাই যুক্তি, এটি শুধু একটি শিল্পগোষ্ঠীর সম্পদের মূল্য কমে যাওয়ার প্রশ্ন নয়। এর জেরে দেশবাসীর সঞ্চয় বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা আছে। কারণ, ওই সংস্থার মাধ্যমে এলআইসি বা স্টেট ব্যাঙ্কের তহবিল বিনিয়োগ হয়েছে, ঋণ হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনভর উপার্জনের সঞ্চয় রয়েছে।
আরও পড়ুনঃ দীর্ঘক্ষণ বাইডেনের বিভিন্ন বাড়িতে তল্লাশি, মিললো না কোনও গোপন নথি !
বুধবার আদানি এন্টারপ্রাইজের ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার (এফপিও) প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ার পরে আশঙ্কা আরও গভীর হয়েছে। তাই সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ পর্যায়ের তদন্তের পাশাপাশি এ বার যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গড়ার দাবি তুলল বিরোধীরা।




