খবর লাইভ: ৩১ বছরের হাজতবাস। মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে (Hafiz Saeed)এমনই সাজা দেওয়া হল। একইসঙ্গে, তার ব্যক্তিগত সম্পত্তি এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারেরফ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত।
জানা গিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপের দু’টি মামলায় হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করেছে আদলত। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা সইদকে ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানাও করেন বিচারক। সূত্রের খবর, হাফিজের তৈরি একটি মাদ্রাসা ও মসজিদেরও দখল নেবে প্রশাসন। বলে রাখা ভাল, এর আগে ২০২০ সালে সন্ত্রাসবাদের একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয় হাফিজ। সেবার ১৫ বছরের জেলের সাজাও দেওয়া হয় আইএসআইয়ের আস্থাভাজন ওই জঙ্গিনেতাকে। তবে আদালত সাজা দিলেও একঅর্থে পাকিস্তানে ‘মুক্ত বিচরণ’ করেছে রাষ্ট্রসংঘের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদ।




