National

কাশ্মীরের সর্বদল বৈঠকের আগে ‘পাক ওয়ার্নিং’!

0
(0)

খবর লাইভ : বৃহস্পতিবার উপত্যকার সব দলকে নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। যা নিয়ে তুমুল চর্চা রাজনৈতিক মহলে। আর তার আগেই উড়ে এলো পাক ওয়ার্নিং!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বদল বৈঠক। কী নিয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে? সূত্রের খবর, জম্মু-কাশ্মীরকে কীভাবে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া যায় তার কৌশল কয়েক মাস ধরে ঠিক করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শোনা যাচ্ছে, আসন্ন বৈঠকে সেই রূপরেখা তুলে ধরতে পারেন মোদি। যদিও অন্য একটি সূত্র বলছে, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নয়। বরং বৈঠকে আলোচনা হতে পারে কাশ্মীরের ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণ নিয়ে। রবিবারও নিজের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী প্রমুখদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। আসন্ন বৈঠকে কী বিষয়ে আলোচনা হয় সেদিকে নজর সবার। এসব নিয়ে যখন ব্যস্ততা তুঙ্গে তখন উড়ে এলো পাকিস্তানের ওয়ার্নিং। পাক বিদেশমন্ত্রকের জারি করা এক বিবৃতিতে মহাম্মদ কুরেশি স্পষ্টতই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “২০১৯ এর ৫ আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ও ক্ষমতায় হাত পড়েছিল। ভারতকে সাবধান করছি। তারা যেন কোনও অবৈধ পদক্ষেপ গ্রহণ না করে।” কাশ্মীরের ডেমোগ্রাফি বদলানোর চেষ্টা চলছে বলে আগেই রাষ্ট্রপুঞ্জে নালিশ ঠুকেছে ইসলামাবাদ।

এই মুহূর্তে কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই লক্ষ্য কেন্দ্রের কাছে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই অধিকাংশ নেতা নেত্রী ‘ বন্দী ‘। ফলে অধিকাংশের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পাকিস্তানের উস্কানি তো রয়েছেই। এই পরিস্থিতিতে ডিলিমিটেশন এবং সেখানে নির্বাচন করানো কেন্দ্রের প্রধান লক্ষ্য। এমনই দাবি একটি সূত্রের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *