State

চেন্নাইয়ে নিয়ে যাওয়া হল মুকুল পত্নীকে

0
(0)

খবর লাইভ : অঙ্গ প্রতিস্থাপন করতে এবার চেন্নাইয়ে নিয়ে যাওয়া হল তৃণমূল নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে চেন্নাইয়ে। সঙ্গে রয়েছে মেডিক্যাল টিমও। দীর্ঘদিন ধরেই করোনায় আক্রান্ত কৃষ্ণা। রয়েছেন একমো সাপোর্টে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। এই পরিস্থিতিতে দ্রুত ফুসফুস প্রতিস্থাপন করতে হবে। তাই অস্ত্রোপচারের জন্য তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হল।

মুকুলের তৃণমূলের ফেরার দিন গত শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, মুকুলের স্ত্রীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। একমো সাপোর্টে রয়েছেন তিনি। ফুসফুস প্রতিস্থাপনের জন্য অঙ্গদাতার খোঁজ চলছে। অঙ্গদাতার খোঁজ মিললেই কৃষ্ণাকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে চেয়েছিল হাসপাতাল। অবশেষে অঙ্গদাতার খোঁজ মিলেছে। তাই এবার নিয়ে যাওয়া হল চেন্নাইয়ে।

মুকুল পত্নী কৃষ্ণা করোনা আক্রান্ত হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিনে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। সর্বক্ষণ কৃষ্ণাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এদিকে স্ত্রী গুরুতর অসুস্থ থাকায় গভীর উদ্বেগে স্বামী মুকুল। পুত্র শুভ্রাংশুও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কৃষ্ণার ফুসফুস ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ফুসফুস প্রতিস্থাপন করার পরিকল্পনা করেন চিকিৎসকরা। চেন্নাই থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের দল আসেন কলকাতায়। তাঁরা মুকুল স্ত্রী কৃষ্ণার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *