National Special News Special Reports

ফের দিল্লিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

0
(0)

খবর লাইভ : দিল্লির একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় ৩ মহিলা-সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তর পশ্চিম দিল্লির পিতমপুরা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে। স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। বাড়িটি থেকে বের করে আনা হয় সাত-আট জনকে। তবে সকলকে নিরাপদে বের করে আনা হলেও শেষরক্ষা হয়নি। পরে আহতদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ২১ ঘণ্টা ‘সার্চ অপারেশন’! প্রসন্নর অফিস থেকে কী নিয়ে গেলেন ইডি আধিকারিকরা

দমকলের এক আধিকারিক জানান, পিতমপুরার জেডপি ব্লকের বাসিন্দারা এদিন প্রথম আগুন লাগার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। উত্তর-পশ্চিম দিল্লি পুলিশের ডিসিপি জিতেন্দ্র মীনা জানান, নিহতদের মধ্যে তিন জন মহিলা। বাকিরা পুরুষ। তবে তাঁদের দেহ আগুনে পুরো ঝলসে যাওয়ায় এখনও তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। ওই বাড়িরই বাসিন্দা আরও দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে হতাহতদের সকলেই একই পরিবারের সদস্য কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এদিন আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *