National Special News

কোভিড বিধি মেনে এবছর ভক্তদের ভিড় ছাড়াই রথযাত্রা

0
(0)

খবর লাইভ : করোনার সংক্রমণ রুখতে কড়া লকডাউনের মাঝেই গতবছর জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে বিধিনিষেধ জারি করে সুপ্রিম কোর্ট। চলতি বছরেও সেই বিঁধিনিষেধ মেনেই ভক্তদের ছাড়াই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হবে। আগামী ১২ জুলাই রথ, কিন্তু এবারেও গতবারের মত করোনার কথা মাথায় রেখেই জগন্নাথ দেবের রথের দড়ি টানবেন না ভক্তরা।

এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে স্পেশ্যাল রিলিফ কমিশনার রথযাত্রা উৎসব নিয়ে জানান, ‘পুরীতে জগন্নাথ দেবের এই বাৎসরিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হবে। গত বছর যে নিয়ন্ত্রণ জারি হয়েছিল, এবারও তা বহাল থাকছে। রথযাত্রার ৪৮ ঘণ্টা আগে যে সমস্ত সেবায়েতদের করোনা আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ থাকবে বা যাঁদের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে, তাঁরাই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। রথ টানবেন তারাই, তবে গোটা অনুষ্ঠানটি কড়া নিরাপত্তায় ও দূরত্ববিধি মেনে করা হবে বলে জানা গিয়েছে।

একইভাবে পুরীতে উল্টোরথেও কড়া বিঁধিনিষেধ থাকবে। স্পেশ্যাল রিলিফ কমিশনার পিকে এও জানিয়েছেন, ‘রথ উৎসবের ওই এক সপ্তাহ পুরীতে কার্ফু জারি থাকবে, শহরের প্রবেশে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এমনকি কোনও সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, মন্দিরের তরফে রথটানার ফিড লাইভ সম্প্রচার করা হবে যা দেখাবে মিডিয়া। ওইসমট ওড়িশায় রথযাত্রা উপলক্ষ্যে কোনও অনুষ্ঠান করতে বারণ করা হয়েছে। শুধুমাত্র জগন্নাথ দেবের রথযাত্রাতে ছাড় দেওয়া হয়েছে, তাও মানতে হবে করোনা বিঁধি। গতবছর রথযাত্রা নিয়ে ওড়িশা সরকার হাত তুলে দেওয়ায় হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তখনই একগুচ্ছ নিয়ম ও নির্দেশিকা জারি করা হয়। আর সেইমতোই এবারেও করোনার সংক্রমণের কথা মাথায় রেখে চলবে রথযাত্রা উৎসব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *