খবর লাইভ : ফের সঙ্গীত দুনিয়ায় নক্ষত্রপতন। লতা মঙ্গেশকার, কেকে-র মতো নক্ষত্রের প্রয়াণে শোকে মূহ্যমান ছিলই সঙ্গীত জগৎ। এবার শোক কয়েকগুণ বাড়িয়ে সোমবার সন্ধ্যায় প্রয়াত হলেন প্রয়াত খ্যাতনামা গায়ক ভূপিন্দর সিং (Bhupinder Singh Death)। গজল শিল্পী হিসেবে তাঁর ভূবন ভোলানো কণ্ঠ মনে থেকে যাবে আসমুদ্র হিমাচলের।
আরও পড়ুনঃ শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন
সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপিন্দর সিং। তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা মিতালি সিং জানিয়েছেন, ”নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ভূপিন্দর সিং। বেশ কিছুদিন ধরে মূলনালীর সমস্যাও দেখা দিয়েছিল তাঁর।” ৮২ বছর বয়সী গজল শিল্পীর শেষকৃত্য মঙ্গলবার সম্পন্ন হবে বলে জানিয়েছেন মিতালি।




