খবর লাইভ : রীতিমতো অস্বাভাবিক একটা ঘটনা দেখা গেল উত্তরপ্রদেশে। এক যুবক নিজের রক্ত দিয়ে চিঠি লিখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। সেই সঙ্গে দেওয়া হয়েছে আত্মহত্যার হুমকিও। যা ভীষণভাবে অবাক করেছে গোটা দেশবাসীকে।
রাজনৈতিক ব্যক্তিত্বদের তো অনেকেই সমর্থন করে এবং ভালোবেসে থাকেন। তা বলে তাঁর জন্য নিজেকে অকালে শেষ করে দেওয়ার কথা হয়তো খুব কম লোকই ভাবেন। কিন্তু উত্তরপ্রদেশের ওই যুবক মনে হয় সবার থেকে আলাদা। তিনি তাঁর নিজের হাতের রক্ত দিয়ে নাড্ডাকে চিঠিতে লেখেন, ‘যদি যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়, তাহলে আমি আত্মহত্যা করব।’ আর তাঁর লেখা সেই চিঠি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়ে ওঠে। এমন কাজ করে সোনু ঠাকুর নামে ওই যুবক রীতিমতো খবরের শিরোনামে উঠে এসেছেন।
ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে। সোশ্যাল মিডিয়াতে আচমকাই বিজ্ঞপ্তি ছড়ায় যে যোগী আদিত্যনাথকে নাকি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর এটার সত্যতা যাচাই না করেই বেজায় চটে যান উত্তরপ্রদেশের বিজেপির কর্মী-সমর্থকরা।




