International

কোভিড পরীক্ষার দরকার নেই, ‘গন্ধ বিচার’ করেই আক্রান্ত ধরছে সারমেয়

0
(0)

খবর লাইভ : শরীর খারাপ, শ্বাসকষ্ট, জ্বর কিংবা করোনা উপসর্গ নিয়ে টেস্টের জন্য লাইনে দাঁড়াতে হবে না। রিপোর্টের জন্য হাঁ করে বসে থাকতে হবে না। কারণ এখন সারমেয় গন্ধ শুঁকে ফটাফট বেছে দেবে করোনা আক্রান্ত রোগীকে।

শ‍ুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ লন্ডনের স্ক‍ুল অফ ট্রপিক্যাল মেডিসিনের জীববিজ্ঞানীদের দাবি, গা শ‍ুঁকেই করোনা আক্রান্তকে চিনে ফেলছে সারমেয়। ৮২ থেকে ৯৪ শতাংশ ক্ষেত্রে করোনা ধরতে সক্ষম এই প্রাণীটি। এমনকী আক্রান্ত যদি একেবারে উপসর্গহীন হন, সেক্ষেত্রেও সারমেয়কে ফাঁকি দেবার জো নেই।

এরজন্য ৬টি ক‍ুক‍ুরকে বিশেষভাবে ট্রেনিং দিয়েছিলেন তাঁরা। এরপর ২০০জনের মোজা ঝ‍ুলিয়ে দেওয়া হয় তাদের নাকের ডগায়। ব্যস, তাতেই আক্রান্তকে খপাৎ করে ধরে ফেলল গোল্ডেন ল্যাব্রাডর টালা ও তার বন্ধ‍ুরা।

প্রশ্ন হল, কীভাবে এটা সম্ভব‍? বিজ্ঞানীরা বলছেন, আক্রান্তের শরীরের কিছ‍ু রাসায়নিক যৌগ থেকে আলাদা গন্ধ পাচ্ছে সারমেয়রা। ট্রেনিংয়ের সময় সারমেয়গ‍ুলিকে সংক্রমিতদের পোশাক, মাস্ক, সোয়াব নম‍ুনা শোঁকানো হয়েছিল। গবেষকদের দাবি, এই পদ্ধতিতে দেশ বিদেশের বিমান বন্দর কিংবা টার্মিনাল স্টেশনের প্রবেশ পথে ৯১ শতাংশ আক্রান্তকে খ‍ুঁজে নেওয়া সম্ভব।

ক‍ুক‍ুরের ঘ্রানশক্তি দিয়ে ম্যালেরিয়া বা ব্লাডার ক্যানসার শনাক্ত করা আগেই সম্ভব হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। এবার নত‍ুন সংযোজন কোভিড আক্রান্তকে শনাক্তকরণ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *