National

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

0
(0)

খবর লাইভ : দেশের মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতে আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল-ডিজেল। এবার বাকি শহরগুলির পালা। ভোট মিটতেই হু হু করে বাড়ছে জ্বালানির দাম। যার ফলে সর্বত্র মহার্ঘ হবে দ্রব্য। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে হেঁশেলে ছ্যাঁকা লাগছে আমজনতার।

আজও কলকাতায় দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। কলকাতায় ২৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৪ টাকা ৫০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৩ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৮ টাকা ২৩ পয়সা। পরপর দু’দিনে অনেকটাই বেড়েছে জ্বালানির দাম। গতকাল ২৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছিল লিটার প্রতি ৯৪ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম লিটারে ২৬ পয়সা বেড়ে হয়েছিল ৮৮ টাকা। আর এর জেরেই কপালে ভাঁজ পড়ছে আমজনতার। এভাবে দৈনন্দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় চিন্তিত মধ্যবিত্ত জনতা।
স্থানীয় কর ও পরিবহণ খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। অপরদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়েনি কিন্তু দেশে কেন এই মহার্ঘ হচ্ছে পেট্রোল-ডিজেলের দাম? তার উত্তর নেই কারও কাছে।
রাজধানী শহর দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ৯৪.৪৯ টাকা। ডিজেলের দাম ৮৫.৩৮ টাকা। ম‍ুম্বইয়ে পেট্রোলের দাম ১০০.৭২টাকা। ডিজেল কিনতে হল লাগবে ৯২.৬৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোল বেড়ে হয়েছে ৯৫.৯৯ টাকা। ডিজেল ছ‍ুঁয়েছে ৯০.১২ টাকা।

গত ১৫ এপ্রিল তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম সামান্য কমিয়েছিল। এরপর আর মূল্য সংশোধন করা হয়নি। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল মে থেকে জুন মাসের মধ্যে দেশে বাড়বে পেট্রোল-ডিজেলের দাম। ৪ মে থেকে এই নিয়ে টানা ১৭ বার বাড়ল জ্বালানি তেলের দাম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *