State

ATM জালিয়াতির পেছনে এবার কি ‘গ্যাং অফ গাজিয়াবাদ’?

0
(0)

খবর লাইভ : গ্যাং অফ রোমানিয়ান! মাত্র কয়েক বছর আগে এরাই হয়ে উঠেছিল কলকাতার ত্রাস। শুধু কলকাতা বললে অবশ্য ভুল হবে। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক সহ দেশের বিভিন্ন রাজ্যের এটিএমে স্কিমিং মেশিন লাগিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছিল তারা। এবার অবশ্য প্রতারণার ধরন একেবারেই ভিন্ন। এবারের কায়দার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে দিল্লির গাজিয়াবাদের এটিএম হাতানোর ঘটনা।

মে মাসের শুরুতে গাজিয়াবাদে ঠিক একইভাবে এটিএম লুট করা হয়। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, এক ব্যক্তিকে বার বার এটিএম কিয়স্কে ঢুকতে বেরোতে। ওই ব্যক্তিকে এটিএমের ঢাকনা খুলে, যে জায়গায় কম্পিউটার আছে সেখানে একটি ইউএসবি ড্রাইভ লাগাতে দেখা যায়। তদন্তকারীদের ধারণা এর মাধ্যমেই কম্পিউটারে কোনও ম্যালওয়্যার পাঠিয়ে এটিএমকে নিজেদের দখলে নেয় প্রতারকরা। কলকাতাতে যে কায়দায় এটিএম লুট করা হয়েছে, তাতে গাজিয়াবাদের গ্যাংয়ের দিকেই সন্দেহ যাচ্ছে তদন্তকারীদের।

তবে গোটা ঘটনার পেছনে কোরিয়ান বা থাইল্যান্ডের কোনও চক্রের হাত থাকলেও থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। তবে গাজিয়াবাদের এটিএম লুটের সঙ্গে কলকাতার এটিএম লুটের একটা সামঞ্জস্য রয়েছে। দুটি ক্ষেত্রেই এটিএম রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে একই সংস্থা। ফলে সেই সংস্থার সঙ্গে এখন যুক্ত বা অতীতে যুক্ত এমন কারও এই অপরাধে জড়িত থাকার বিষয়টি তদন্তকারীরা পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না। যেসব এটিএম থেকে টাকা ভ্যানিশ হয়েছে, সেগুলির সফটওয়্যার আপডেট নিয়মিত করা হয় কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *