খবর লাইভ : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কোভিড-১৯ অতিমারীকে ‘জাতীয় বিপর্যয়’ হিসাবে ঘোষণার দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন। রাউত আরও বলেন, করোনা মোকাবিলা ক্ষেত্রে দেশের অন্যত্রও ‘মহারাষ্ট্র মডেল’ প্রয়োগ করা উচিত। যদিও তিনি এই ‘মডেল’ সম্পর্কে বিস্তারিত বলেননি। তাঁর কথায়, করোনাকে জাতীয় বিপর্যয় ঘোষণার কথা কেন্দ্রকে এক মাস ধরে বলে আসছেন মুখ্যমন্ত্রী ঠাকরে। এমনকি এই বিষয়টিও উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের বিপুলতার দিকে লক্ষ্য রেখে একে ‘জাতীয় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, এই রকম সংকটময় পরিস্থিতি আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। রাউত আরও বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলিও করোনা নিয়ে উদ্বিগ্ন। এটা দেশের জন্য ভাল ও এতে দেশের লাভ হবে। তাঁর দাবি, মহারাষ্ট্রকে ‘কালিমালিপ্ত’ করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও অতিমারী সামলাতে রাজ্য সরকার বিপুল পরিশ্রম করছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে মহারাষ্ট্রে করোনা সংকট মোকাবিলা করেছে তা সবার দেখে শেখা দরকার। বুধবার মহারাষ্ট্রে ৬৩৩০৯টি নতুন করোনা রোগী ধরা পড়েছে এবং এর ফলে এই রাজ্যে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭৩৩৯৪। রাজ্যের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৭২১৪ জনের।
Related Articles
এসসি-এসটি ভুক্তদের সংরক্ষণে আর্থিক মানদণ্ডের ভিত্তিতে সাব কোটা চালুর পক্ষে রায় সুপ্রিম কোর্টের
0 (0) খবর লাইভ : দেশে তফসিলি জাতি ও জনজাতি বা আদিবাসীদের সরকারি চাকরি ও শিক্ষায় চলতি সংরক্ষণ নিয়ে বৃহস্পতিবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এসসি এবং এসটি ভুক্ত জাতিগুলির জন্য আর্থিক মানদণ্ডের ভিত্তিতে সাব কোটা চালু করা যেতে পারে। এর ফলে আর্থিকভাবে বেশি পশ্চাৎপদদের অগ্রাধিকার দিতে পারবে সরকার। এতদিন সরকারের এই […]
সেঞ্চুরি হাঁকাল পেট্রোলের দাম
0 (0) খবর লাইভ : সেঞ্চুরি হাঁকাল পেট্রোলের দাম। ডিজেলও ছুটে চলেছে একই পথে। ফলে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। বৃহস্পতিবার বাজার খুলতেই রাজস্থানে ১০০ টাকা ছাড়াল লিটার পিছু পেট্রোলের দাম। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের লিটার পিছু দাম ৯৬ টাকা। দিল্লিতে ৯০ ছুঁয়েছে। আর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম পৌঁছল ৯০.৭৮ টাকায়। পেট্রোলের সঙ্গে সমান্তরালে বেড়েছে ডিজেলের দামও। […]
কৌতুক করে মাত্র দু’টি বাক্য বলার খেসারত,১৮ কোটি টাকা জরিমানা জিনপিং সরকারের
0 (0) খবর লাইভ : মাত্র দু’টি বাক্য,সাধারণ কয়েকটি শব্দ উচ্চারণ করেছিলেন যুবক। কিন্তু তাতেই ফল হল মারাত্মক।আর তাতেই কাঠগড়ায় চিনের বিখ্যাত কৌতুক সংস্থা শাংহাই শিয়াওগুয়ো কালচার মিডিয়া কোম্পানি। সে দেশের সরকার এই সংস্থাকে সম্প্রতি মোটা টাকা জরিমানা করেছে। শুধু তাই নয়, চিনা কমিউনিস্ট পার্টির রোষের মুখে পড়েছে সংস্থাটি। সম্প্রতি ওই সংস্থার এক কর্মীর রসিকতার […]


