National

প্রধানমন্ত্রী নৌটঙ্কি করছেন, তোপ রাহুলের

0
(0)

খবর লাইভ : দেশে করোনা বিপর্যয়ের জন্য ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাহুলের মন্তব্য, “করোনার প্রথম ঢেউ না হয় কেউ আন্দাজ করতে পারেনি। কিন্তু দেশে দ্বিতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞরা অনেক আগেই সতর্ক করেছিলেন। অথচ আমাদের ‘ইভেন্ট ম্যানেজার’ প্রধানমন্ত্রী এখনও এই অতিমারিকে ঠাহওই করতে পারলেন না। দেশের এই পরিস্থিতির জন্য দায়ী তাঁর লাগাতার নৌটঙ্কি, মৃতের সংখ্যা নিয়ে কারচুপি এবং সর্বোপরি তার অপদার্থতা।”

নৌটঙ্কির নমুনা হিসেবে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তালি-থালি বাজাতে বলা, আগেই কোভিড বিজয়ী ঘোষণা করা, দেশের মানুষের টিকার ব্যবস্থা না করে বিদেশে রফতানি করে গোটা দুনিয়ার রক্ষাকর্তা সাজা ইত্যাদি কাজকে তুলে ধরেছেন কংগ্রেস সাংসদ। একইসঙ্গে রাহুল বলেন, এখনো মাত্র ৩ %। বাকি ৯৭ % এর টিকার কী হবে? করোনার বিরুদ্ধে লড়াইয়ে যখন সবচেয়ে বেশি তার প্রয়োজন, তখন তিনি বাংলার ভোট প্রচারে ব্যস্ত ছিলেন। ইভেন্ট ম্যানেজার নয়, সংকটজনক পরিস্থিতিতে দেশের এক দক্ষ প্রশাসককে দরকার।” রাহুল মনে করেন, মাস্ক কিংবা লকডাউন স্থায়ী সমাধান নয়। বরং দেশের সব মানুষকে টিকা দেওয়া সবচেয়ে বেশি জরুরি।

কেন্দ্র অবশ্য সমালোচনাকে পাত্তা দিতে নারাজ। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, দেশকে করোনার হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী লাগাতার লড়াই করছেন। সেখানে তাঁকে এবং দেশবাসীকে অপমান করতে নৌটঙ্কির মতো শব্দ ব্যবহার করছেন কংগ্রেস সাংসদ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *