খবর লাইভ : এক তরুণীকে নির্মম গণধর্ষণ। নির্যাতিতার গোপনাঙ্গে ঢোকানো হল বোতল! ন্যক্কারজনক এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যার উপর ভিত্তি করে বেঙ্গালুরু পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে।
ভিডিয়োটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, নির্যাতিতাকে লাগাতার ধর্ষণের করছে কয়েকজন যুবক। অত্যাচার এখানেই শেষ নয়। এরপর এক যুবক তরুণীর গোপনাঙ্গে বোতল ঢুকিয়ে দিচ্ছে। ঘটনাটি প্রায় ৬ দিন আগের বলে মনে করছে তদন্তকারী অফিসারেরা। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ধর্ষণ, লাঞ্ছনা ও তরুণীকে শারীরিক হেনস্তার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, অভিযুক্তরা বাংলাদেশ থেকে এখানে এসেছে। নির্যাতিতা তরুণীও অসমের বাসিন্দা বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁকে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল বলে অনুমান পুলিশের।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণী বর্তমানে অন্য রাজ্যে রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। দ্রুত ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর বয়ান নেওয়া হবে। পুলিশ জানায়, ওই ভিডিয়োটি উত্তর-পূর্ব ভারতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। অসম পুলিশ অভিযুক্তদের সম্পর্কে জানতে তদন্ত নেমেছিল। নির্মম নির্যাতনের ভিডিয়োটি কোথাকার তা জানালে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।



