State

মাধ্যমিকের আগেই এবার উচ্চ মাধ্যমিক

0
(0)

খবর লাইভ : করোনা, লকডাউনের মাঝেই প্রাকৃতিক বিপর্যয়। এ সময় মানসিকভাবে ভেঙ্গে পড়ছে পড়ুয়ারা। আর তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দ্রুত সম্পন্ন করতে চাইছে রাজ্য। জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক ও অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার কথা ভাবছে রাজ্য। জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। তবে এদিন শুরুতেই মুখ্যমন্ত্রী জানান, কোভিড বিধি মেনে আবশ্যিক বিষয়গুলির পরীক্ষাই নেওয়া হবে। বাকি বিষয়গুলির মূল্যায়ন হবে বিদ্যালয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তিন ঘণ্টার পরিবর্তে পরীক্ষার সময় দেড় ঘণ্টা করা হবে। জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যেহেতু প্রশ্নপত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, টাইপ পরীক্ষার্থীদের অর্ধেক নম্বরের উত্তর দিলেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থীদের নিজ নিজ স্কুলেই পরীক্ষা দেবে। পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিতে পারেন সেজন্য উচ্চমাধ্যমিক আগে নেওয়া হবে।’

উচ্চমাধ্যমিকের পর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রেও আবশ্যিক সাতটি বিষয়ের ওপর পরীক্ষা হবে বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক পরীক্ষাও নিজ বিদ্যালয় বা নিকটবর্তী বিদ্যালয় নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। তবে এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্তের কথা জানাবে বোর্ড ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলে জানান মুখ্যমন্ত্রী। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষেরও বেশি। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় ১২ লক্ষ পরীক্ষার্থী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *