State

বাংলায় কার্যত ‘লকডাউনের’ মেয়াদ বাড়ালেন মমতা

0
(0)

খবর লাইভ : লকডাউনের সময়সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৫ জুন পর্যন্ত এই বাধা নিষেধ চলবে। তবে এটাকে লকডাউন না বলতেই বারবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আনুষ্ঠানিক ঘোষণা নয়। আগামী দুদিনের মধ্যেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে বিষয়টি। এদিন নবান্নে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই কার্যত লকডাউনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাই নবান্নের নির্দেশ ছিল, ৩০ মে পর্যন্ত চলবে এই কার্যত লকডাউন প্রক্রিয়া। কিন্তু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। তাই সেই বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ৩০ মে থেকে আপাতত সব বিধিনিষেধ উঠে যাচ্ছেনা। বরঞ্চ তা জুন মাসের মাঝামঝি সময় পর্যন্ত বর্ধিত হচ্ছে। এখনকার মত এই লকডাউন ১৫ জুন পর্যন্ত লাগু থাকছে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মমতা।
রাজ্যে কোভিডে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। চিকিৎসকমহল সতর্ক করে জানিয়েছে, সংক্রমণ না কমলে মৃত্যুও কমবে না। মৃত্যুর সংখ্যাকে ১০০-র নিচে নামাতে গেলে দৈনিক সক্রমণকেও ৫০০০ এর নিচে নামাতে হবে যা লকডাউন ছাড়া সম্ভব না। মনে করা হচ্ছে চিকিৎসকমহলের এই সতর্কবার্তার জেরেই মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের লকডাউনের বিধিনিষধকে ১৫ই জুন পর্যন্ত বাড়ানো হল।

বিশেষজ্ঞরা দেশের প্রতিটি রাজ্যকেই বাড়ি থেকে কাজ করার ওপর জোর দিতে বলছেন। সেই কারণে তাঁরা চটজলদি লকডাউন প্রত্যাহার করার বিরোধী। তাঁদের এই অভিমতকে মান্যতা দিচ্ছেন মমতা । সেই কারণেই জন নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখে আগামী ১৫ইজুন পর্যন্ত বিধিনিষেধ কড়াকড়ি করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। তবে সরকারিভাবে আরও ২ থেকে ৩দিন বাদে বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানান হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *