খবর লাইভ : কপিলমুনির মন্দিরে পুজো দিতে রবিবার গঙ্গাসাগর পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিন দুপুরে গঙ্গাসাগরের অস্থায়ী হেলিপ্যাড মাঠে রাজ্যপালের কপ্টার অবতরণ করে। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা।
সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে রাজ্যপালকে এদিন গার্ড অফ অনার দেওয়া হয়। গঙ্গাসাগরে প্রস্তুতি দেখে খুশি রাজ্যপাল।




