খবর লাইভ : আচমকাই অসুস্থ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন সকালেই শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শারীরিক অসুস্থতা শুরু হয় অনুব্রতর। তারপরেই তাঁকে দ্রুত কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো আজ কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয় অনুব্রতকে মণ্ডলকে। সূত্রের খবর, পরিবারের বাকি সদস্যদেরও কলকাতায় আনা হচ্ছে। সূত্রের খবর, কলকাতায় বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
নেতার শারীরিক অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলার তৃণমূল কর্মীরা। দ্রুত আরোগ্যা কামনায় প্রার্থনা করছেন অনুব্রত’র অনুগামীরা। সূত্রের খবর, গত দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুর থেকে শ্বাসকষ্ট হয় তাঁর। চিকিৎসকদের মতে অনুব্রতের শরীরে করোনার লক্ষণ থাকায় আর বোলপুরে না রেখে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর মেয়েও অসুস্থ। তাঁকেও কলকাতায় চিকিৎসার জন্য আনা হচ্ছে বলে খবর।
তবে কলকাতার অ্যাপোলো হাসপাতালে প্রতি মাসেই নিজের শারীরিক চেক আপ করাতেও আসেন অনুব্রত। তার শরীরে রয়েছে একাধিক রোগ। উচ্চ রক্ত চাপ ও সুগার রয়েছে। এছাড়াও টানের রোগ রয়েছে বীরভূমের এই দাপুটে নেতার।



