খবর লাইভ : ভ্যাক্সিনেশন এবং লকডাউন করোনা সংক্রমণ রুখতে একমাত্র দাওয়াই। গোটা দেশ হেঁটেছে সেই পথেই। যার সুফল মিলল হাতেনাতে। ধীরে ধীরে কমছে করোনার দ্বিতীয় সংক্রমণের গ্রাফ। আজ সকাল ৮টা পর্যন্ত দেওয়া স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৬,৪২৭ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জন। সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২ জন। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জনকে।
যদিও দেশে কমছে টেস্টের পরিমাণ। একাধিক রাজ্যে চালু হয়েছে লকডাউন। অনেক রাজ্যেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে প্রস্তুতি নিচ্ছে। জোর দেওয়া হচ্ছে টিকাকরণ ব্যবস্থার ওপর।



