State

বিপাকে মহাগুরু, মিঠুনের বক্তব্য নিয়ে রিপোর্ট তলব আদালতের

0
(0)

খবর লাইভ : বাংলায় একুশের ভোট প্রচারে এসে গরম গরম ‘ডায়লগ’। যার জেরে বিপাকে অভিনেতা তথা বিজেপির স্টার ক্যাম্পেইনার মিঠুন চক্রবর্তী। মানিকতলায় তাঁর দেওয়া একটি বক্তৃতার জেরে মামলা দায়ের হয়। সেই মামলায় কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করল শিয়ালদার এসিজেএম আদালত।

৭ মার্চ ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাগুরু। তারপর থেকেই একের পর এক ভোট প্রচারে বাংলার ভূমিপুত্র মিঠুন। যেখানেই প্রচারে গিয়েছেন তিনি, সেখানেই তাঁকে একবার দেখার জন্য জনপ্লাবন। মঞ্চে উঠলেই নব্য বিজেপি নেতার কাছে জনতার আবদার, ‘গুরু ওই ডায়লগটা একবার…’। ঘটনা হল মানিকতলাতে একটি প্রচারে গিয়ে তিনি তাঁর জনপ্রিয় একটি মুভি ‘এমএলএ ফাটাকেষ্ট’-র একটি সংলাপ ব্যবহার করেন। অভিযোগকারীর বক্তব্য, লাশ ফেলে দেওয়ার মতো মন্তব্য রীতিমতো উস্কানিমূলক। মানিকতলার সভাতে দাঁড়িয়ে শীতলকুচি কাণ্ড নিয়ে মিঠুন যা বলেছিলেন, তাও বেশ আপত্তিকর বলে অভিযোগ ওই ব্যক্তির।
এই ঘটনায় এবার শিয়ালদহ আদালত পুলিশের কাছে রিপোর্ট তলব করল। ১ জুন মামলার পরবর্তী শুনানি। সেই দিন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এপ্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, আসলে এর মাধ্যমে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর জবাব দেওয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *