Special News Special Reports State

এফআইআর করতে লাগবে না অনুমতি: হাইকোর্টের রায়ে ‘অস্বস্তি’ শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে না। বৃহস্পতিবার, আইনজীবী সুমন সিংহর আবেদনের শুনানিতে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা নির্দেশ দেন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ। অভিযোগ সত্য, গ্রহণযোগ্য মনে হলে এফআইআর দায়ের হবে। তবে, গ্রেফতার বা কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।

বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসা ছড়ানো ও মদত দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল উচ্চ আদালতে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে সুমন সিংহ হাই কোর্টের দ্বারস্থ হন। ডিভিশন বেঞ্চ শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেয়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, “আজ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করতে আদালত নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পরে কোনও অপরাধের অভিযোগ উঠলে তখনও এফআইআর করতে পারবে না পুলিশ? ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করতে পারেন কি?” সেই মামলায় এই দিন বিচারপতি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানাল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *