State

বাতিল হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

0
(0)

খবর লাইভ : বাতিল হবে না ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। দায়িত্ব নিয়ে বিকাশ ভবনে বসে একথা স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছেন। তার ফলও হাতেনাতে মিলছে। পরীক্ষা হবে এটা নিশ্চিত। কবে হবে কীভাবে হবে সবটাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামিদিনে ঘোষণা করা হবে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন, অতিমারির বাড়বাড়ন্তের মধ্যে কোনভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। করোনার উপদ্রব কিছুটা কমলে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বসে সিদ্ধান্ত নেবে কবে পরীক্ষা হতে পারে। তবে এটা নিশ্চিত পরীক্ষা হচ্ছেই। পরীক্ষা বাতিলের কোনও সম্ভাবনা নেই।
এদিন ব্রাত্য আরও স্পষ্ট করেছেন, রাজ্য সরকারের তরফ থেকে কিছু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সেফ হোম করার কথা ঘোষণা করেছে। কিন্তু সেফ হোম করতে গিয়ে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল বিতরণ ব্যাহত হওয়ার আশঙ্কা করেছিলেন কেউ কেউ। শিক্ষা মন্ত্রী সকলকে আশ্বস্ত করে বলেছেন, ‘করোনা আবহে স্কুলগুলোকে যেমন সেফ হোমে রূপান্তরিত করা হচ্ছে। সেক্ষেত্রে স্যানিটাইজেশন ও অন্যান্য বিষয়গুলি গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল বন্ধ হবে না। এক্ষেত্রে তারা যেমন মিড-ডে মিল পাচ্ছিল তেমন করেই মিড-ডে মিল পাবে।’
উল্লেখ্য, করোনা থেকে মুক্তি লাভের পর এদিনই প্রথম বিকাশ ভবনে এলেন শিক্ষামন্ত্রী। দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে পরিচয় পর্বের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তাঁর পূর্বসূরী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেভাবে শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন, তিনিও একইভাবে কাজ করে যেতে চান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *