State

নারদ মামলা অন্য রাজ্যে সরানোর প্রস্তুতি নিচ্ছে সিবিআই?

0
(0)

খবর লাইভ : নারদ মামলা কি অন্য কোনও রাজ্যে সরানোর প্রস্তুতি নিচ্ছে সিবিআই? সোমবার থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। নারদ মামলায় ৪ অভিযুক্তকে গ্রেফতারের পর নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের কারণে ওই ৪ হেভিওয়েটকে আদালতে পেশ করতে বেশ বেগ পেতে হয় সিবিআইকে। আর তাতেই অন্য রাজ্যে মামলা সরানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আইনজীবীরা।

আইনজীবীদের একাংশ মনে করছেন, নিরাপত্তার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে মামলা স্থানান্তরের আবেদন করতে পারে সিবিআই। সোমবার রাতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে এই প্রসঙ্গটি উঠে আসে। এর আগেও বহু মামলা অন্যত্র সরানো আর্জি জানিয়েছিল সিবিআই । সেই আবেদন মঞ্জুরও হয়। যেমন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা গ্রেফতার হওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির হয়েছিল। তখন সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই। মামলা স্থানান্তরিত হয় চেন্নাই থেকে বেঙ্গালুরুতে। নারদ মামলার ক্ষেত্রেও তেমন প্রস্তুতি রাখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

সারদা মামলায় তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্র গ্রেফতার হওয়ার পর আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। সেই সময়ও সিবিআইয়ের তরফে মামলার সরিয়ে নেওয়ার আবেদন করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি।

সূত্রের খবর মামলা হস্তান্তর এর বিষয়টি সিবিআইয়ের আইন বিভাগ খতিয়ে দেখছে। দিল্লিতে সিবিআই এর সদর কার্যালয়ে সোমবার বিক্ষোভের গোটা বিষয়টি জানিয়ে রাখেন অফিসারেরা। তবে সবকিছু নির্ভর করছে আজ নারদ মামলার শুনানি কোন দিকে মোড় নেয় তার ওপরে। তবে চার অভিযুক্তর আইনজীবীরা দাবি করছেন, ৪০৭ ধারাতে মামলা হস্তান্তরের আবেদন করা যেতে পারে সিঙ্গেল বেঞ্চে। সব পক্ষের বক্তব্য শুনে তবেই আদালত এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *