National

‘চিতা ঝুট নেহি বোলতা’!মধ্যপ্রদেশে চিতা ২৬ হাজার, সরকারি রেকর্ড ১১ হাজার

0
(0)

খবর লাইভ : মধ্যপ্রদেশে করোনায় মৃতদের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে বাস্তবে কিন্তু অনেক ফারাক সেই সংখ্যায়। চিতা জ্বলেছে ২৬৩৯৯ টি, কিন্তু সরকারের রেকর্ড বলছে করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা ২২৪৬৭ । সারা দেশের ৫২ জেলার মুক্তিধাম থেকে রিপোর্ট সংগ্ৰহ করে হিন্দি মিডিয়া ‘ভাস্কর’ যে তালিকা প্রকাশ করেছে, তাতে মৃতদেহ লুকানোর মারাত্মক অভিযোগ উঠেছে আর একটা বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে। তালিকা অনুযায়ী, এবছর মার্চ মাসে চিতা জ্বলেছে ৪৭৯৮ আর এপ্রিল মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৬০১ । এই ২৬৩৯৯ টির মধ্যে সরকারি রিপোর্ট করোনা মৃত্যু ১১৪৬৭ । এই তথ্য লুকানোর খবর প্রকাশ করার পর বহু স্থানে মুক্তি ধামের রেজিস্ট্রেশন খাতা গায়েব হয়ে যায়। এই নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকেন্দ্র সিং সোলাঙ্কি জানান করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই রেজিষ্ট্রার সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ডাটা এন্ট্রি অপারেটর কাজ করছে। লকডাউন পরিস্থিতিতে সব তথ্য রেকর্ড করা সম্ভব হচ্ছে না। কিন্তু হঠাৎ করে নন- কোভিড মৃত্যুর সংখ্যা বেড়ে গেল কেন এর সঠিক জবাব দিতে পারছেন না তারা।
মার্চ মাসে ও এপ্রিল মাসে মৃত্যুর সংখ্যায় ফারাক দেখলেই বোঝা যায় এই রাজ্যে করোনা কী ভয়ংকর রূপ ধারণ করে এগিয়ে চলেছে। গোয়ালিয়র মার্চের সংখ্যা ১২ আর এপ্রিল মাসে ৫৬৫, একইভাবে জবলপুরের সংখ্যা ১১৫ ও ১৫৬১, ছিন্দাওয়ারায় ৭২ ও ৯৭১ । ভূপালে নন- কোভিড মৃত্যুর সংখ্যা ছিল মার্চ মাসে ৯১২ সেটা এপ্রিল মাসে বেড়ে হয়েছে ২৭৫৮ অথচ মৃতদের মধ্যে ২৬৭৫ জনের করোনা প্রোটোকল মেনেই সৎকার করা হয়েছে। একই ঘটনা ঘটেছে ইন্দোরে। মার্চে ৭৪৫ আর এপ্রিলে ২৩৭৮ । হঠাৎ এতোগুলো মানুষ বিনা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এইসব সরকারি তথ্য মেনে নিতে হবে। আর যদি মারা যায় তাহলে তো তার কারণ অনুসন্ধান করতে হবে সরকারকে।
ইন্দোরে ২৪ টি কবরস্থানেও মৃত্যুর সংখ্যা বেড়েছে অস্বাভাবিক ভাবে। মিডিয়া তাই প্রশ্ন তুলেছে করোনায় মৃত্যুর সংখ্যা কম দেখিয়ে সরকার কি সকলকে জানাতে চাইছে চিকিৎসা পরিষেবায় চ্যাম্পিয়ন এই রাজ্য? কিন্তু চিতার আগুন জানিয়ে দিচ্ছে করোনার আঘাত কতটা মারাত্মক এই বিজেপি শাসিত রাজ্যে। সরকারি রিপোর্ট যাই বলুক না কেন, ৬১দিনে ২৬৩৯৯ মৃত্যু ও শ্মশানে চিতার আগুন প্রমাণ দিল করোনা কতটা মারাত্মক প্রভাব ফেলেছে মধ্যপ্রদেশে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *