State

রাজভবনের সামনে বিক্ষোভ, জবাব তলব রাজ্যপালের

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার রাজভবনের সামনে বিক্ষোভ। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকর। গত সোমবার নারদ কাণ্ডে রাজ্যের চার নেতাকে গ্রেফতারের পর রাজভবনের গেটের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেউ কেউ আবার রাজভবনের গেটে কিংবা পাঁচিলে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন। আর তাতেই উদ্বিগ্ন হয়েছেন রাজ্যপাল।

ঘটনা হল, রাজ্যপালের অনুমোদনের পরই নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে তুলে নিয়ে এসে গ্রেফতার করে সিবিআই। যার জেরে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নিজাম প্যালেসের সঙ্গেই সোমবার রাজভবনে পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উদ্বিগ্ন রাজ্যপালের দাবি, রাজভবনের বাইরে ১৪৪ ধারা জারি রয়েছে। কলকাতা পুলিশের নিরাপত্তা রয়েছে। তা সত্বেও কীভাবে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মীরা‍? কলকাতা প‍ুলিশের কাছে এর জবাব তলব করেছেন ধনকর । এছাড়াও গতকাল আচমকাই রাজভবনের সামনে একদল ভেড়া নিয়ে হাজির হন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তা নিয়েও হাসি ঠাট্টা চলতেই থাকে। যদিও ঘটনাটি নিয়ে মোটেই হাল্কা ভাবে নিচ্ছেন না রাজ্যপাল।
এদিন তাই টুইট করে তিনি জানিয়েছেন তাঁর চিন্তার কথা। বুধবার সকালে টুইটে এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *