National

ভেন্টিলেটরের সঙ্গে মোদির সাদৃশ্য পেলেন রাহুল

0
(0)

খবর লাইভ : পিএম কেয়ার ফান্ডের টাকায় দেওয়া ভেন্টিলেটরগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই কোনও কাজে লাগে না, ঠিক এই ভাষাতেই সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দাগলেন রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, পিএম কেয়ার ফান্ডের টাকায় যে সমস্ত ভেন্টিলেটর সরকারি হাসপাতালগুলোতে দেওয়া হয়েছে সেগুলি করোনা আক্রান্ত রুগীদের চিকিৎসায় কোন‌ও কাজে আসছে না। এই ভেন্টিলেটরগুলি খারাপ বলে দাবি করেন রাহুল। প্রসঙ্গত, দু’দিন আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম কেয়ার ফান্ডের টাকায় কেনা ভেন্টিলেটরগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

পিএম কেয়ার ফান্ড নিয়ে গত বছর করোনার সময় থেকেই বিতর্ক চলছে। তবে এখনও পর্যন্ত এই ফান্ডের তরফ থেকে ৫০ হাজার ভেন্টিলেটর কেনার জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ভেন্টিলেটরগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি হাসপাতালে করোনা মোকাবিলায় প্রদান করা হয়। যদিও বিভিন্ন জায়গা থেকেই অভিযোগ আসছিল কেন্দ্রের পাঠানো ভেন্টিলেটরগুলি এখনও পর্যন্ত অনেক হাসপাতালে কাজে লাগানো হয়নি। কোথাও সেগুলি হাসপাতালের স্টোররুমে পড়ে থাকার অভিযোগ এসেছে, আবার কোথাও ভেন্টিলেটর সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। বেশ কিছু ক্ষেত্রে এই ভেন্টিলেটর অকেজো বলে শোনা যায়। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে পিএম কেয়ারের টাকায় কেনা ভেন্টিলেটর সঠিকভাবে কাজ না করায় করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে নির্দেশ দেন অবিলম্বে পিএম কেয়ার ফান্ডের টাকায় কেনা ভেন্টিলেটরগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে বিস্তারিত অডিট করা হোক। তিনি জানিয়েছেন, ভেন্টিলেটরগুলি যাতে সঠিকভাবে স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করতে পারে সেই জন্য বিশেষজ্ঞদের দিয়ে প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের দ্রুত প্রশিক্ষণ দিতে হবে। এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ টুইট করে বলেন, পিএম কেয়ার ফান্ডের টাকায় কেনা ভেন্টিলেটর এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে প্রচুর মিল আছে। দুটোই মিথ্যে প্রচার করে, তাদের যা কাজ সেটা কখনোই করে না, যখন প্রয়োজন হয় তখন কোথাও খুঁজে পাওয়া যায় না।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি পিএম কেয়ার ফান্ডের টাকায় কেনা ভেন্টিলেটরগুলির কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা পরিষ্কার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে অকর্মণ্যও বলেন। করোনা পরিস্থিতি সামলাতে কেন্দ্র পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন সোনিয়া তনয়। বেশ কয়েকদিন ধরে তিনি সরাসরি মোদিকে নিশানা করছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *