State

বাংলায় এখনও কেন্দ্রীয় বাহিনী, বিরক্ত নবান্ন

0
(0)

খবর লাইভ : ভোট মিটেছে। ফলও প্রকাশিত। নির্বাচনী আচরণ বিধি উঠে গেছে ১১ দিন আগেই। নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে কাজও শুরু করেছে। অথচ এখনও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে! এতে বেজায় ক্ষুব্ধ নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে জানাল রাজ্য সরকার।

শান্তিপূর্ণ ভোটের জন্য প্রতিবারের মতো এবারও কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। বাংলায় এবার এসেছিল ১ হাজার ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
যদিও ভোটপর্ব শেষ হওয়ার পরেও রাজ্যে থেকে গেছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর জওয়ানদের বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি ভবনে রেখে দেওয়া হয়েছে। যাঁদের কার্যত কোনও কাজে ব্যবহার করা হচ্ছে না। কেন এভাবে বিশাল সংখ্যক বাহিনী রেখে দেওয়া হয়েছে? তা নিয়ে উঠছে প্রশ্ন। এটা বাহিনীর অপচয় বলে মনে হচ্ছে রাজ্য স্বরাষ্ট্র দফতরের।

রাজ্যের স্বরাষ্ট্র দফতরের এক কর্তা বলেন, ‘মধ্যপ্রদেশে মাওবাদী কার্যকলাপ বেড়েছে। কাশ্মীরেও তাদের প্রয়োজনীয়তা রয়েছে। পশ্চিমবঙ্গে যেসব কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের সেখানে পাঠানো যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন। কেন বিপুল সংখ্যক কেন্দ্রীয় জওয়ানকে অকারণে রাজ্যে বসিয়ে রাখা হয়েছে? উল্লেখ্য, এত বেশি কেন্দ্রীয় বাহিনী এর আগে রাজ্যের ভোটে কখনও ব্যবহার করা হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *