National

সুখবর! অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা

0
(0)

খবর লাইভ : রেকর্ডের পর রেকর্ড। টানা বেশ কয়েকদিন আক্রান্তের গ্রাফ বেড়েই চলেছিল দেশজুড়ে। এবার কিছুটা হলেও স্বস্তির খবর। একধাক্কায় অনেকটাই কমল করোনা গ্রাফ। দৈনিক সংক্রমণের সংখ্যাটা ৪ লক্ষ থেকে নেমে দাঁড়াল ৩ লক্ষ ৬৬ হাজারে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে টলমলে দেশ। বিশেষজ্ঞদের আশঙ্কাবার্তা সত্যি করেই দিনের পর দিন চড়চড়িয়ে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। তেমনই হু হু করে বাড়ছিল মৃতের সংখ্যাও। পরিস্থিতি সামাল দিতে কোনও রাজ্য হেঁটেছে লকডাউনের পথে। কোনও রাজ্য আবার আস্থা রেখেছে আংশিক লকডাউন অথবা নাইট কার্ফুর ওপর। আর এর ফলেই হয়তো করোনা গ্রাফ বেশ কিছু নিম্নমুখী।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। নতুন করে সংক্রমণ ঘটায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫। করোনা মুক্ত হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ২২২। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭ জন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *