খবর লাইভ: বিপন্ন বন্যপ্রানী ও তার প্রকৃতিক বাসস্থান সংরক্ষণের স্বীকৃতি পেলেন বাংলার তিয়াসা আঢ্য। বছর ৩৫ এর তিয়াসা, মেছো বিড়াল প্রজেক্টের প্রতিষ্ঠাতা। মেছো বিড়াল সংরক্ষনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিয়াসা, তাঁর কাজের আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ ফিউচার ফর নেচার অ্যাওয়ার্ড, ২০২২ পেলেন তিনি।
ফিউচার ফাউন্ডেশন ফর নেচার, হল নেদারল্যান্ডের একটি সংস্থা। তাদের ওয়েবসাইট মারফত জানা গিয়েছে, সংরক্ষণবিদ তিয়াসা মেছো বিড়াল এবং তাদের প্রাকৃতিক বাসস্থান জলাভূমি রক্ষা করতে বদ্ধপরিকর। তিয়াসা, তাঁর ফিশিং ক্যাট প্রজেক্টের মাধ্যমে স্থানীয় মানুষজন, গবেষক এবং সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে মেছো বিড়ালদের রক্ষা করছে। সেই সঙ্গে বাস্তুতন্ত্রের ভারসাম্যও বজায় থাকছে।
আরও পড়ুন- Murder Panihati: পানিহাটিতে যুবক খুনে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, বাবার খুনের বদলা !
ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের তরফে জানা গিয়েছে, আগামী ১৩ই মে নেদারল্যান্ডে তিয়াসাদের সম্মাননা প্রদান করা হবে ।
#nature award
#tiasa




