International

কাবুলের এক স্কুলে বিস্ফোরণে নিহত ৫৮

0
(0)

খবর লাইভ : আফগানিস্তানের রাজধানী কাবুলের হাজারা সম্প্রদায়ের এক স্কুলের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ। নিহত হয়েছেন অন্তত ৫৮ জন। আহত কমপক্ষে ১৫০ জন। তাদের বেশিরভাগই ছাত্রী। আহতরা কাবুলের হাসপাতালে চিকিৎসাধীন।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শনিবার বিকালে এই ঘটনা ঘটেছে। সরকারি মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, শনিবারের দাস্ত-ই-বারচির শিয়া সংখ্যাগরিষ্ঠ পাড়ার সৈয়দ আল-শাহদা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণ ঘটে। ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল শিক্ষার্থী বলে মনে করা হচ্ছে। হামলার কারণ কিংবা এর লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তালিবানরা অবশ্য এই হামলার দায় স্বীকার করেনি।
বিশ্লেষকরা বলছেন, চলমান আফগানে শান্তি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতেই মোসাদের মতো বিদেশি গোয়েন্দা সংস্থার দ্বারা এই চক্রান্তমূলক হামলা চলেছে। এক ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণস্থলের রাস্তাজুড়ে রক্ত, বই ও স্কুল ব্যাগ ছড়িয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের মেন গেটের সামনে রাখা ছিল গাড়িটি। ছুটি হওয়ার পর সেখানে তখন ছাত্রীদের ভিড় ছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে!

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *