National

করোনা পরিস্থিতি সামাল দিতে নতুন ওষুধ ২ডিজি-কে ছাড়পত্র

0
(0)

খবর লাইভ : দেশজুড়ে টিকার আকাল। পরিস্থিতি সামাল দিতে ডিআরডিও-র তত্ত্বাবধানে তৈরি ২ডি অক্সি-ডি-গ্লুকোজ ( ২ ডিজি ) ওষুধকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল কেন্দ্রের ওষুধ নিয়ামক সংস্থা ডিসিজিআই। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে।

ওষুধটির প্রস্তুতকারক সংস্থা হায়দরাবাদের রেড্ডিজ ল্যাব ও ডিআরডিও- র সহযোগী তত্ত্বাবধায়ক নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের দাবি, করোনার ক্ষেত্রেও অব্যর্থ হিসেবে কাজ করবে এই ওষুধ। রোগীদের অক্সিজেন নির্ভরতাও কমানো সম্ভব। তিন দফা ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। সেই রিপোর্ট দেখে ওষুধকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। রেড্ডিজ ল্যাবের দাবি, জলে গুলে খাওয়ার এই গুঁড়ো ওষুধ খুব সহজেই বেশি মাত্রায় উৎপাদন করা সম্ভব। তবে এর দাম কিংবা কীভাবে পাওয়া যাবে তা এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য করোনা চিকিৎসায় দেশজুড়ে ৭০টি ওষুধের ট্রায়াল’ চলছে। এর মধ্যে ছিল ২- ডিজি ছিল। কীভাবে কাজ করবে ওষুধটি? বিশেষজ্ঞরা বলছেন, এই ওষুধটি আসলে কৃত্রিমভাবে তৈরি পরিবর্তিত গ্লুকোজ অনু। কোষের গ্লুকোজ সংবাহকের মাধ্যমে এটি করোনা আক্রান্ত কোষে ঢুকে পড়ে। এরফলে কোষের স্বাভাবিক বিপাক ব্যাহত হয়। তাই ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। ভাইরাস বংশবৃদ্ধি করতে না পারলে রোগীর অক্সিজেনের প্রয়োজন হবে না। যদিও হয় তবে সেটা খুব কম মাত্রায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *