National

কোভিডের শয্যা নিয়ে ‘টাকার খেলা’, বেছে বেছে টার্গেট সংখ্যালঘুদের? বিতর্কে তেজস্বী

0
(0)

খবর লাইভ : বেঙ্গালুরুতে কোভিড রোগীদের শয্যা সংকট। হাসপাতালে চলছে ‘ফেলো কড়ি, মাখো তেল’ নীতি। মোটা অঙ্কের টাকা দিলে তবেই মিলছে শয্যা। সম্প্রতি এমনই অভিযোগ করেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। সেই অভিযোগের জেরে কার্যত নিজেই বিতর্কে জড়ালেন। কারণ অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে শুধুমাত্র সংখ্যালঘুদেরই!
সম্প্রতি কোভিড ওয়ার রুম পরিদর্শন করেন পদ্ম শিবিরের সাংসদ। তারপরই তাঁর অভিযোগ, বেঙ্গালুরুতে কোভিড রোগীদের জন্য শয্যা লুঠ হচ্ছে। সাংসদের দাবি, হাসপাতালে কোভিড রোগীদের জন্য ৪ হাজার ৬৫টি শয্যা রয়েছে। কিন্তু সেই শয্যা কারা পাবেন, তা নিয়ে চলছে টাকার খেলা। মোটা অঙ্কের টাকায় বিক্রি করা হচ্ছে ওই সব শয্যা। এমনই অভিযোগ তেজস্বী সূর্যর।
এরজন্য তিনি কাঠগড়ায় তোলেন বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি) কর্তৃপক্ষকে। এর পাশাপাশি সাংসদ দাবি করেন, যে পৌর আধিকারিক এর পেছনে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, তেজস্বী ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ করছেন। ঘটনা হল, ওই ১৭ জনই মুসলিম। এরপরই ওঠে বিতর্কের ঝড়। প্রশ্ন উঠছে, সংখ্যালঘু বলেই কি তাঁদের এভাবে কাঠগড়ায় তোলা হল? এ নিয়ে অবশ্য কোনও জবাব মেলেনি তেজস্বীর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *