National

মাস্ক না পড়ায় ঢাক বাজিয়ে শাস্তির জেরে বিপাকে প্রশাসনিক কর্তা

0
(0)

খবর লাইভ : চেয়েছিলেন শাস্তি দিতে। নজিরবিহীন শাস্তি দিয়ে অবাধ্যদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে, ‘মাস্ক মাস্ট’। কিন্তু আখেড়ে হল উল্টোটাই। শাস্তি দিয়ে নিজেই বিপাকে পড়লেন মধ্যপ্রদেশের এক প্রশাসনিক কর্তা।
সম্প্রতি ইন্দোর বাজারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।তাতে দেখা যাচ্ছে, মাস্ক না পড়ায় ২০ জনকে শাস্তির মুখে পড়তে হয়েছে। কেউ হাঁটছেন হাঁটুর ওপর ভর করে, কাউকে কান ধরে ওঠবোস করতে হচ্ছে। সেই সঙ্গে বাজছে ঢাক। যেন উৎসব চলছে। অভিনব এই শাস্তি দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। যার ফলে নিজের অজান্তেই ওই প্রশাসনিক কর্তা ভাঙলেন কোভিড বিধি। উৎসাহী মানুষের ওই ভিড় দেখে ক্ষোভে ফেটে পড়েন নেট নাগরিকরা।অনেকেই শাস্তির দাবি জানান ওই প্রশাসনিক কর্তার।
ভিডিয়োটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে ইন্দোর প্রশাসন। এ সম্পর্কে জেলা শাসক বলেন, এই ধরণের ঘটনা কখনই কাম্য নয়। মানুষকে সতর্ক করতে শাস্তি দেওয়া যেতেই পারে। তবে সেটা কোভিড বিধি অমান্য করে নয়। ওই প্রশাসনিক কর্তাকে সতর্ক করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *