National Special News Special Reports

আর্থিক প্রতারণা মামলায় শাহরুখ পত্নী গৌরী খানকে নোটিশ পাঠাল ইডি

0
(0)

খবর লাইভ : আর্থিক প্রতারণা মামলায় নাম জড়াল গৌরী খানের। যার জেরে এবার শাহরুখ পত্নী গৌরী খানকে নোটিশ পাঠাল ইডি। ৩০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে শাহরুখ পত্নীকে কেন্দ্রীয় তদন্তকারী দলের তরফে তলব করা হয়। নোটিশ পাওয়ার পর শিগগিরই গৌরী খানকে ইডির অফিসে হাজিরা দিতে হতে পারে বলে খবর। উত্তরপ্রদেশের লখনউয়ের একটি সংস্থার প্রচারের মুখ গৌরী খান। সেই সংস্থার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ ওঠায়, এবার তার দায় শাহরুখ পত্নীর উপরও পড়ছে বলে খবর। তার জেরেই গৌরী খানকে ইডির তরফে নোটিশ পাঠানো হয় বলে খবর। যদিও ইডির নোটিশের প্রেক্ষিতে এখনও গৌরী খানের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

লখনউয়ের তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ হওয়ায়, গৌরী খান কখন কোথায় কীভাবে অর্থ ব্যায় করেছেন, সে বিষয়ে তাঁর কাছে জানতে চাইতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।তবে ইডি সূত্রে খবর, গৌরী খান অভিযুক্ত নন, আর্থিক কেলেঙ্কারিতে তাঁর বয়ান নেওয়ার জন্যই তাঁকে সমন পাঠানো হয়েছে। যদিও সেই নোটিস গৌরী খান এখনও পাননি বলেই জানা যাচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *