District

বৃহস্পতিবার জল বন্ধ দক্ষিণ কলকাতায়

0
(0)

খবর লাইভ : জলাধার ও পাইপলাইনে মেরামতির কাজের জন্য বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি এলাকায় বন্ধ থাকবে জল-সরবরাহ। পুরসভার তরফে একটি নির্দেশিকা জারি করে এমনই জানানো হয়েছে। জল-সরবরাহ ফের স্বাভাবিক হবে পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জরুরি কিছু কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা এবং বজবজ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কোথাও জলের অত্যন্ত অভাব হলে, সেখানকার বাসিন্দারা পুরসভায় যোগাযোগ করতে পারেন। পুরসভার তরফ থেকে জলের গাড়ি পাঠানো হবে।
এর পরের দিন অর্থাৎ ৭ মে শুক্রবার সকাল থেকে আবার পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে। কেন এই জল বিভ্রাট? জল-সরবরাহ বিভাগের এক কর্তা জানিয়েছেন, কিছু জায়গায় ট্রিটমেন্ট প্লান্টে ফুটো হয়ে যাওয়ায় জলের গতি কমে গেছে দক্ষিণ কলকাতার একাধিক এলাকায়। সেই কারণেই এই সিদ্ধান্ত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *