State

নীলবাড়ি কার দখলে? ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে চলছে গণনার কাজ

0
(0)

খবর লাইভ : কার দখলে নীলবাড়ি‍? শ‍ুর‍ু হয়ে গেছে গণনা। ২৯২টি কেন্দ্রে ভোটগণনা শ‍ুর‍ু। প্রার্থী মারা যাওয়ায় ভোট হয়নি সামসেরগঞ্জ ও জঙ্গিপ‍ুর দুটি কেন্দ্রে। কোভিড বিধি মেনেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে শ‍ুর‍ু হয়ে গেছে গণনা। ১০৮টি গণনাকেন্দ্রে চলছে ভোট গণনার কাজ। মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শ‍ুর‍ু হয়েছে। তারপর হবে ইভিএমের গণনা। এদিকে গণনা শ‍ুর‍ু হতেই অভিযোগের বন্যা। ভবানীপ‍ুরে তৃণম‍ূল প্রতিনিধি ছাড়াই খোলা হয় স্ট্রংর‍ুমের তালা। অভিযোগ ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ওই কেন্দ্রের গণনা চলছে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্ক‍ুলে।
বালিগঞ্জে ভোটগণনা শুরুর আগে অশান্তি। গণনাকেন্দ্রে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ বিজেপির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *