National Special News Special Reports

ভোটার পরিচয়পত্র- আধার সংযোগ না হলেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না : কিরেণ রিজিজু

0
(0)

খবর লাইভ : সচিত্র ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধারের সংযুক্ত করা না হলেও কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। শুক্রবার ,১৬ ডিসেম্বর সংসদে তিন সাংসদের প্রশ্নের জবাবে সাফ জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। কেন্দ্রীয় আইনমন্ত্রী আরও জানান, ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার সংযোগ করাটা ভোটারদের ইচ্ছাধীন। এর জন্য ভোটারদের সম্মতি নিতেই হবে। নির্বাচনী আইন (সংশোধনী), ২০২১-এ নির্বাচনী আধিকারিকদের শুধুমাত্র পরিচয় প্রতিষ্ঠার জন্য ভোটারদের আধার নম্বর জিজ্ঞেস করার অনুমতি দেওয়া হয়েছে। তবে, ভোটাররা না চাইলে, তা নাও দিতে পারেন বলে স্পষ্ট জানয়েছেন তিনি।

চলতি বছরের ১ অগস্ট থেকে ভারতের নির্বাচন কমিশন ভোটারদের ইচ্ছার ভিত্তিতে তাদের আধার নম্বর সংগ্রহ করা শুরু করেছে। তবে, এরপরই অভিযোগ উঠেছিল নির্বাচন কর্তৃপক্ষ ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার সংযোগ করা বাধ্যতামূলক করেছে। আধার-ভোটার কার্ড সংযোগ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদনও করা হয়েছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *