Bengal and District Health National Special News

দেশে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নীচে নামল

0
(0)

খবর লাইভ: দেশের দৈনিক করোনা সংক্রমণ আরও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। করোনামুক্ত হয়েছেন ৪৮ হাজার ৮৪৭ জন। করোনা সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৬৭৩ জনের।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ১৮৭ জন। দৈনিক পজিটিভিটির হার এই মুহূর্তে ১.৬৮ শতাংশ। দেশে করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৪ কোটি ২০ লাখ, ৮৬ হাজার ৩৮৩ জন। করোনা দেশে এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৫ লাখ ১১ হাজার ৯০৩ জন।

এদিকে, শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮১ জন। এই সময়ে করোনামুক্ত হয়েছেন এক হাজার ৩৫৭ জন এবং করোনা প্রাণ কেড়েছে ১২ জনের। রাজ্যে বর্তমানে কোভিড পজিটিভিটির হার ০.৭৯ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৩০ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষ ৮৭ হাজারের কাছাকাছি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *